বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

সাংবাদিক তৌহিদুল করিমের বাবার মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক

মোঃ আব্দুল হান্নান
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১৬৮ এই পর্যন্ত দেখেছেন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ইসলাম চ্যানেল বাংলার হেড অব প্রোডাকশন এবং চ্যানেল এস এর সাবেক হেড অব চ্যারিটি তৌহিদুল করিম মুজাহিদের পিতা এডভোকেট মোজাম্মেল হোসেন এর মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

উল্লেখ্য, এডভোকেট মোজাম্মেল হোসেন সোমবার ( ৮ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি ৬ ছেলে ও ৫ মেয়ে, নাতি নাতনি, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি তার কর্মজীবনে একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা, (পুলিশ সুপার) হিসেবে সমাদৃত ছিলেন। ২০০২ সালে অবসর গ্রহণের পর থেকে তিনি ঢাকা বারের সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

বাদ আছর ঢাকার মিরপুর রূপনগর আবাসিক জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বাদ ফজর ঝিনাইদহ আলিয়া মাদ্রাসা মাঠে ২য় নামাজে জানাজা এবং গ্রামের বাড়ি গবরায় সকাল ৯ টায় ৩য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তৌহিদুল করিম মুজাহিদের তাঁর বাবার রুহেন মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102