শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

জার্মানিতে ঈদুল ফিতর উদযাপিত

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১৩৬ এই পর্যন্ত দেখেছেন

ইসলামের পবিত্রভূমি সৌদিআরব, ইন্দোনেশিয়া ও তুরস্কসহ বিশ্বের নানা দেশের সাথে মিল রেখে জার্মানিতেও আজ বুধবার পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই উপলক্ষে দেশটির রাজধানী বার্লিনসহ দেশটির অন্যান প্রদেশের নানা শহরের মসজিদগুলোতে তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী বার্লিনের পুরনো বিমানবন্দর টেম্পেলহফার মাঠে। সকাল সাড়ে ৯টার এই জামাতে ছিল মুসল্লিদের ভিড়।

এছাড়াও নয়াকোলনের কলিম্বিয়া ডাম জামে সমজিদ ও প্রবাসীদের বায়তুল মোকাররম মসজিদেও ছিল বেশ কয়েকটি ঈদ জামাত। এদিন সবগুলো ঈদ জামাতে মধ্য প্রাচ্যের বেশ কয়েকটি দেশ ছাড়াও আফ্রিকার মুসল্লিদের সাথে অংশ নেন সর্বস্তরের প্রবাসী নারীপুরুষসহ নানা শ্রেণি-পেশার বাংলাদেশিরাও।

জামাত শেষে প্রবাসীরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গল কামনা করে দোয়া করা হয় জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীসহ সর্বস্তরের প্রবাসীদের জন্যও। সবার মাঝে বিতরণ করা হয় মিষ্টি ও সুস্বাদু ঈদের খাবার। অনেকেই টেলিফোনে দেশে থাকা স্বজনদের সাথে কুশল বিনিময় করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102