বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

গাজায় ঈদের দিনেও থেমে নেই ধ্বংসযজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৩৯ এই পর্যন্ত দেখেছেন

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১২২ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৫৬ জন। বুধবার (১০ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

গাজায় গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের অব্যাহত বোমা হামলার কারণে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৪৮২ জনে দাঁড়িয়েছে। তাছাড়া মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৪৯ জনে। নিহতদের মধ্যে ১৪ হাজার পাঁচশ শিশু ও ৯ হাজার পাঁচশ নারী রয়েছেন। ইসরায়েল দাবি করেছে তারা প্রায় ১২ হাজার ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে।

তবে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের হামলায় প্রকৃত নিহতের সংখ্যা আরো বেশি। কারণ এখনো আনুমানিক আট হাজার ফিলিস্তিনি নিখোঁজ ও ধ্বংসস্তূপে চাপা পড়েছেন।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি পেতে হবে। তিনি বুধবার (১০ এপ্রিল) তেহরানের গ্রান্ড মোসাল্লা বা জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে এই হুমকি দিয়েছেন। সূত্র: আল-জাজিরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102