বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সুবিধা বঞ্চিত কিশোরদের নিয়ে

শ্রীমঙ্গলে প্রতিভা অন্বেষণ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩৩৬ এই পর্যন্ত দেখেছেন

ফুটবল একাডেমী শ্রীমঙ্গলের আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে সুবিধা বঞ্চিত কিশোরদের নিয়ে ‘অনূর্ধ্ব ১১-১২ প্রতিভা অন্বেষণ ফুটবল টুর্নামেন্ট ২০২৪’।

সোমবার (৮ এপ্রিল) উক্ত টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করে। লীগের শেষ খেলায় শিপন মৃধার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয় রূপক শোভন এর দল। খেলা শেষে ৬টি দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা ইফতারে অংশগ্রহণ করেন।

ফুটবল একাডেমী শ্রীমঙ্গলের কর্ণধার ইকরাম রানা বলেন, এই টুর্নামেন্ট থেকে প্রায় বিশ (২০) জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করতে পেরেছি, যারা ভবিষ্যতে ফুটবল একাডেমী শ্রীমঙ্গলসহ দেশে তাদের ক্রীড়া নৈপুণ্য তুলে ধরতে পারবে বলে আশা রাখি। সকল সুবিধা বঞ্চিত কিশোর খেলোয়াড়দের জন্য সবার সহযোগিতা কামনা করছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102