বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

মৌলভীবাজারে

শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

প্রতিবছরের ন্যায় এবারও আমেরিকায় বসবাসরত শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন “শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্” এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শহরের মৌলভীবাজার রোডস্থ হোটেল ইছাকী এমোসে প্রায় ৭ শত পরিারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গল এসোসিয়েশন অবআমেরিকা ইনক্ এর উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়ার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর মেয়র মহসীন মিয়া মধু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, সংগঠনের উপদেষ্টা লুৎফে এলাহি মবু, সমাজকর্মী এম এ রহিম নোমানি, ব্যবসায়ী শম্ভু দত্ত। অনুষ্ঠানে আমেরিকা থেকে ভার্চুয়াল যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মামুনুর রশিদ শিপু, সাধারণ সম্পাদক সুফিয়ান চৌধুরী, সহ-সভাপতি মোস্তাক এলাহি চেমন ও ইমদাদুল হক প্রমুখ।

 

সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের স্থানীয় সমন্বয়কারী ইকরামুল ইসলাম ইমন ও শ্রীমঙ্গল প্রেসক্লবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মামুন আহম্মেদ। এছাড়াও অনুষ্ঠানে সহযোগীতা করেন সাইফুদ্দিন লিটন, মো: খালেদ হোসেন ও সৌদি প্রবাসী মোয়োজ্জেম হোসেন প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102