শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

বোদা উপজেলায়

শিশু স্বর্গের উদ্যাগে শত শিশু কে নতুন জামা উপহার প্রদান

বোদা সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৬১ এই পর্যন্ত দেখেছেন
একশতো শিশুর মুখে হাসি ফুটালো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবিয়ান) সাবেকশিক্ষার্থীদের পরিচালিত সংগঠন ‘শিশুস্বর্গ ফাউন্ডেশন’। সর্বউত্তরের সীমান্ত পঞ্চগড়ের বোদা উপজেলায় শিশু স্বর্গের উদ্যাগে বোদা উপজেলায় একশত শিশু কে নতুন জামা ও নতুন দশ টাকার নোট  উপহার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে বোদা উপজেলার সদর পৌর সভার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌরসভার মেয়র আজাহার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোদা উপজেলা শিক্ষা অফিসার শাহাজাহান মন্ডল,  বোদা পৌরসভার কাউন্সিলর আব্দুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোদা উপজেলা সহকারী প্রাথমিক  শিক্ষা অফিসার আজমল আজাদ, বোদা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য রাশেদুজ্জামান বাবু, দর্জিপাড়া শিশু স্বর্গের প্রতিষ্ঠাতা কবির আকন্দ প্রমূখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102