বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

হবিগঞ্জে ৪২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৬৫ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ জেলার  মাধবপুরে ৩১ কেজি গাঁজাসহ তাশরিফ বাউরি নামের ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তাশরিফ জগদীশপুর চা বাগানের বাউরি টিলা গ্রামের মৃত রমেশ বাউরির ছেলে। এছাড়া অপর আরেকটি অভিযানে মাধবপুর থেকে আরও ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আক্তার হোসেন বিপিএম-সেবা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাশরিফ বাউরিকে গ্রেপ্তার করা হয়। ওই বাগানের বাউরি টিলা গ্রামের লেংড়া দ্বীপকের ঘর থেকে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় গাঁজা প্যাকেটিং করার দ্বায়িত্বে ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে গেছে।
পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, আমরা প্রতিদিন কোন না কোন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছি। হবিগঞ্জকে মাদক মুক্ত করে গড়ে তুলতে চাই। যারা এখনও মাদক ব্যবসা বা সেবনে জড়িত রয়েছেন তারা ভালো পথে ফিরে আসলে প্রয়োজনে পুলিশ তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102