রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে

ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষ থেকে ৩৭ লক্ষ টাকা অনুদান প্রদান

ফাতিউস ফাহমিদ
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১১৯ এই পর্যন্ত দেখেছেন

ফিলিস্তিন এবং গাজার জনগণের কঠিন সময়ে সহানুভুতির হাত বাড়িয়ে দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। চলমান সংকটময় সময়ে এবং মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের কয়েকদিন আগে ফিলিস্তিনের জনগণের সহায়তায় ঈদের বোনাস হতে ৩৭ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মীরা।  

বুধবার (৩ এপ্রিল) এই অনুদান বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান এর হাতে তুলে দেওয়া হয়। ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে অনুদানের চেক হস্তান্তর এবং সংহতিপত্র তুলে দেন  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। এই সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারপারসন, শিক্ষকসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মঙ্গলবার, ব্র্যাক ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ইফতার অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা হয়।

ব্র্যাক ইউনিভার্সিটির ডিরেক্টর অফ কমিউনিকেশন্স খায়রুল বাশার এর সঞ্চালনায়  স্বাগত বক্তব্যে প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, “সামাজিক ন্যায়বিচার, সহানুভূতি এবং মানবাধিকার রক্ষায় নিবেদিত একটি প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটি ফিলিস্তিনবাসীদের পাশে রয়েছে। বিশ্বের বেশিরভাগ মানুষই মনে করে ফিলিস্তিনে যেটা হচ্ছে তা মানববতাবিরোধী অপরাধ। স্বাধীনতা, আত্মমর্যাদা এবং শান্তিপূর্ণ জীবনের জন্য আমরা ফিলিস্তিনবাসীর লড়াইকে সমর্থন জানাই। তাদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার নিপীড়ন ও অপরাধের তীব্র নিন্দা জানাই এবং এর অবসান চাই।এই সংকটপূর্ণ সময়ে সবাইকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রফেসর আজিজ। তিনি বলেন, এই কঠিন সময়ে, আসুন আমরা ফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। আলাপ-আলোচনা, সভা সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলসহ বিভিন্ন প্লাটফর্মে ফিলিস্তিনের ইতিহাস এবং সঠিক তথ্য তুলে ধরি।  

তিনি বাংলাদেশসহ বিশ্বের বিবেকবান মানুষ, শান্তিকামী দেশ ও প্রতিষ্ঠানসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো এবং এই অন্যায়ের প্রতিবাদ জানানোর আহ্বান জানান। সেই সাথে জনমত গঠন করে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।  

ব্র্যাক ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, আপনারা ফিলিস্তিনের জন্য যা করেছেন সেজন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি করেছেন আপনারা।

তিনি আরো বলেন, আপনি ফিলিস্তিনের জনগণের জন্য কত টাকা দান করেছেন তার চেয়ে বড় বিষয় হলো আপনি যখন আমাদের সম্পর্কে ভেবেছিলেন সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। এর মাধ্যমে ফিলিস্তিনের জনগণ জানবে যে, তারা আর একা নয়। তাদের সাহায্য করার জন্য বিশ্বব্যাপী তাদের ভাই-বোনেরা রয়েছে।  

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের ডিরেক্টর (রিসার্চ) . এমসানজীব হোসেন। অনুষ্ঠানে সংহতিপত্র পাঠ করে ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড।

অনুষ্ঠান শেষে ফিলিস্তিনসহ ও বিশ্বের নির্যাতিত মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102