বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

মিয়ানমারে ফেরত যাবে ১৮০ সেনা ও ফিরবে ১৭০ বাংলাদেশি—- ড. হাছান মাহমুদ

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৪৮ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১৮০ জন সীমান্তরক্ষী ও সেনাসদস্যকে ফেরত পাঠানোর পাশাপাশি মিয়ানমারে আটকা পড়া ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকার সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, মিয়ানমারের ১৭৭ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য ও পরবর্তীতে তাদের তিনজন সেনাসদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমাদের সাথে আলোচনায় মিয়ানমার সরকার তাদের ফেরত নিতে সম্মত হয়েছে। এ সপ্তাহেই তাদের নৌপথে ফেরত পাঠানোর কথা থাকলেও সমুদ্র অনুকূলে না থাকায় আগামী সপ্তাহে বা সমুদ্র শান্ত হলে সহসাই তাদের পাঠানো হবে।

পাশাপাশি মিয়ানমারে নানাভাবে আটকে পরা ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রস্তাবে তারা ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন ড. হাছান মাহমুদ।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ১৩ মার্চ জেনেভায় অনুষ্ঠিত জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) সভায় আন্তর্জাতিক পর্যায়ে কেমন সাড়া মিলছে-এ প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইজারল্যান্ডে জেআরপি সভায় আমাদের পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব যোগ দিয়েছেন এবং আমাদের প্রস্তাবিত অর্থ ও সহযোগিতায় গত বছরের তুলনায় ভালো সাড়া মিলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102