বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

হবিগন্জে

গানে সুযোগের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে আটক ১

হবিগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ শহরে এক শিল্পীকে ধর্ষণ করে ভিডিও ছড়ানোর অভিযোগে দেওয়ান শামীম (৪০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার বিকালে সদর মডেল থানার ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিনের নির্দেশে এসআই মমিনুল ইসলাম পিপিএমসহ একদল পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে শামীমকে পুটিজুরী ভাই ভাই ফার্নিচারের দোকান থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। যাতে বিভিন্ন শিল্পীর সাথে তার অশ্লীল ভিডিও পাওয়া যায়। সে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের চক মন্ডল গ্রামের সিরাজ মিয়ার পুত্র। এ ঘটনায় নির্যাতিতার মা উমেদনগর গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী সেলিনা বেগম বাদি হয়ে নারী নির্যাতন ও পণ্যগ্রাফি আইনে সদর থানায় মামলা করেন। এ মামলায় আসামি করা হয় উমেদনগর গ্রামের মারাজ মিয়ার কন্যা বাউল শিল্পী সীমা আক্তার পপি ও রাজনগর এলাকার ভাড়াটিয়া বাবলু মিয়ার কন্যা ইতি সরকারকে।
জানা যায়, সেলিনার কন্যা হবিগঞ্জ উমেদনগর হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী (১৫) এর সাথে পরিচয় হয় দেওয়ান শামীমের সাথে। সে চ্যানেল আইয়ে গানের সুযোগ করে দেয়ার কথা বলে ওই ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। গতকাল শনিবার বিকালে শামীমকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এসআই মমিনুল ইসলাম জানান, শামীমকে আটক করা হয়েছে। অন্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102