বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

মৌলভীবাজারে লিডার প্রকল্পের অগ্রগতি ও শিখন সভা অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারে সেবাদানকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিসিএসইউ, নারী চা শ্রমিক ও কিশোরী এবং চা বাগান কর্তৃপক্ষের সাথে লিডার প্রকল্পের অগ্রগতি ও শিখন সভা অনুষ্ঠিত হয়েছে।

 জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অক্সফ্যাম ও ইউরোপিয়ান ইউনিয়ন এর সহায়তায় এবং ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে লিডারশীপ এমবডি এসোসিয়েশন ডিমানডিং টু এনশিওর রাইটস (লিডার) শীর্ষক প্রকল্পের আওতায়  বিভিন্ন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, চা বাগান নারী চা শ্রমিক ও কিশোরী সংগঠন এবং চা বাগান কর্তৃপক্ষের উপস্থিতিতে লিডার প্রকল্পের অগ্রগতি ও শিখন সভা অনুষ্ঠিত হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স এর পরিচালক মো.জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং প্রকল্প কো-অডির্নেটর পারভেজ কৈরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনা আক্তার, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক নিপেন পাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেদা আক্তার এবং সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো: হাবিবুর রহমান।

 শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর উপ পরিচালক ড. মোহাম্মদ তারেকুজ্জামান। অনুষ্ঠানে লিডার প্রকল্পের অগ্রগতি পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর মৌলভীবাজার, সিলেট এবং হবিগঞ্জ জেলার সমন্বয়কারী পারভেজ কৈরী।

তিনি বলেন, প্রকল্পটির লক্ষ্য হলো লিঙ্গভিত্তিক সহিংসতা সম্মিলিতভাবে প্রতিরোধে চা বাগানের নারী শ্রমিক ও কিশোরী মেয়েদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটানো এবং দায়িত্ব বাহককে জবাবদিহি করা। এর উদ্দেশ্য হলো নারী শ্রমিক ও কিশোরী মেয়েদের জন্য মতামত প্রদানের সুযোগ সৃষ্টি করা যাতে তারা সম্মিলিতভাবে তাদের অধিকার রক্ষার জন্য মতামত প্রদান করতে পারে।  চা বাগনের নারী শ্রমিক এবং কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটবে এবং নিজেদের উন্নয়নে প্রয়োগ করতে পারবে। চা বাগানের নারী শ্রমিকরা উপযুক্ত নেতৃত্বেও দক্ষতা অর্জন করে বিভিন্ন স্তরে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। সভায় লিডার প্রকল্পের প্রকল্প এলাকায় চিহ্নিত সমস্যা সমূহ সুপারিশ আকারে জেলা প্রশাসকের নিকট তুলে ধরা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মৌলবীবাজার জেলায় সুন্দরভাবে উক্ত প্রকল্প বাস্তবায়নের জন্য ব্রেকিং দ্য সাইলেন্সকে ধন্যবাদ জানান একই সাথে প্রকল্পটি চলমান রাখার বিষয়ে অক্সফ্যাম এবং ইউরোপিয়ান ইউনিয়নকে অনুরোধ করেন। তিনি বলেন, এখানে আজ সুপারিশ আকারে  যে বিষয়গুলো উঠে এসেছে এগুলো বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে জেলা এবং উপজেলার সংশ্লিষ্ট সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক এবং বিটিএস কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102