শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তেতুলিয়ায়

বিজিবি- বিএসএফ এর যৌথভাবে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420
৫৩তম স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাবান্ধা এবং ফুলবাড়ি আন্তর্জাতিক সীমান্তের  চেকপোস্ট নোম্যানস ল্যান্ডে বিজিবি- বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  (২৬ মার্চ ) বিকেলে  ১৮ বিজিবির পঞ্চগড় ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাবান্ধা স্থলবন্দর জিরোপয়েন্ট ও ১৭৬ ব্যাটালিয়ন বিএসএফের ফুলবাড়ি আইসিপিতে এই যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়।এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্বে প্রদান করেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান (বিএসপি, পিএসসি) ও ভারতের পক্ষে   বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি শ্রী সুরিয়া কান্ত শর্মা।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁওয়ের সেক্টর কমান্ডার কর্ণেল  মোঃ এম এইচ হাফিজুর রহমান (এসপিপি, পিএসসি), পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্নেল জুবায়েদ হাসান, ও শিলিগুড়ি সেক্টর বিএসফের ডিআইজি শ্রী পরশু রাম, ১৭৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী হরিশ চন্দ্রসহ বিজিবি-বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার সিরাজুল হুদা, মডেল থানা ওসি সুজয় কুমার সহ ভারত- বাংলাদেশের গনমাধ্যম কর্মী, সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক, ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ভ্রাতৃত্বের সেতুবন্ধনের হিসেবে বিজিবি-বিএসএফের মধ্যে শুভেচ্ছা  উপহার মিষ্টি  সামগ্রী  বিতরণ করা হয়। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে রিজিয়ন কমান্ডার, বিজিবি, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর ও আইজি বিএসএফ, নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বিজিবি ও বিএসএফ কন্টিজেন্টের সাথে ফটোসেশনে অংশ নেন। এ সময় বিজিবি-বিএসএফ প্যারেড কন্টিনজেন্ট চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করেন। বিজিবি-বিএসএফের চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে পর্যটকরা দেখতে ভিড় জমান।
বিজিবির রিজিয়ন কমান্ডার ও বিএসএফ ফ্রন্টিয়ার কমান্ডার সাংবাদিকদের বলেন, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর  মত ত্যাগী মহান নেতা কোথাও নেই। দুই দেশের এ ধরণের সু সম্পর্ক উন্নয়ন ও মানুষকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে।
উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে যে বন্ধুপ্রতিম ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়েছিলো সেই ভাতৃত্ববোধ সম্প্রসারণের পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ বৃদ্ধির অংশ হিসেবে এ ‘রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে নোম্যান্সল্যান্ডে কুচকাওয়াজ, জাতীয় পতাকা নামানো, মিষ্টি ও উপহার সামগ্রী তুলে দেয়া হয় বিএসএফ কর্মকর্তাদের হাতে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102