

মালয়েশিয়ার জোহুরবারুতে বাংলাদেশিসহ ৩৮ অবৈধ অভিবাসিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, গত সোম এবং মঙ্গলবার পরিচালিত রাজ্যের কয়েকটি জেলায় একটি সমন্বিত অভিযানে মোট ৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
আটকদের মধ্যে পাঁচজন বাংলাদেশি, নয়জন ইন্দোনেশিয়ান পুরুষ ও আটজন নারী, পাঁচজন পাকিস্তানি, দুইজন ভারতীয় পুরুষ এবং ছয়জন মিয়ানমারের পুরুষ ও তিনজন নারী রয়েছেন। যাদের আটক করা হয়েছে তাদের বৈধ পাসপোর্ট বা পারমিট ছিল না, তারা অতিরিক্ত সময় অবস্থান করেছে এবং পাসপোর্টে শর্ত লঙ্ঘন করেছে।
ইমিগ্রেশন ডিরেক্টর বাহারউদ্দিন তাহির বলেন, ‘২১ থেকে ৫৮ বছর বয়সী আটক অবৈধ অভিবাসীদের রাজ্যের মুয়ার, বাতু পাহাত, মেরসিং এবং সেগামত জেলা থেকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের আওতায় তদন্ত করা হচ্ছে।
নিউজ /এমএসএম