

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ইসলামবাগ এলাকার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসায় হতদরিদ্র পরিবারের মধ্যে গত রামাদ্বান এর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ সৈয়দ মাজদুদ আহমেদ রাফিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফুড প্যাক বিতরণে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ও কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর, জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের উপদেষ্টা রশিদ উদ্দিন আহমদ, জামেয়া দ্বীনিয়ার মৌলভীবাজার এর সিনিয়র সহ-সভাপতি ডাক্তার সাদিক আহমদ, রাজনীতিবীদ আলহাজ্ব মো: মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভীবাজার পৌরসভা প্যানেল মেয়র সৈয়দ সেলিম হক, প্রফেসার শাহ আব্দুল ওয়াদুদ, সাবেক কাউন্সিলার আয়াছ আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ সহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
৬৫ টি হতদরিদ্র পরিবারের মধ্যে রমজান মাস খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।