রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

মৌলভীবাজারে

যুক্তরাজ্য ভ্রমণের দিনগুলো বইয়ের প্রকাশনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জেসমিন মনসুর
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১২৯ এই পর্যন্ত দেখেছেন

বিশিষ্ট লেখক, আইনজীবী ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ আবু তাহেরের যুক্তরাজ্য ভ্রমণের দিনগুলো বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও এক ইফতার মাহফিল মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের সভাপতি লেখক ডঃ আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল উদ্দিন খান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফজলুল আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি বৃটেনের কমিউনিটি লিডার ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর।

যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আব্দুল হান্নান, প্রবীণ সাংবাদিক বকশি ইকবাল আহমদ, অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, অধ্যাপক মোহাম্মদ সেলিম, সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, কবি সুমিত্র দেব টিটু, এম মুহিবুর রহমান মুহিব, কবি পুলক ধর, কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর সহ সভাপতি ফারুক আহমদ, সহ অন্যান্য শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, কবি, আইনজীবী, মসজিদের ইমাম,সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তাগণ বইটির বহুল প্রচার প্রত্যাশা করেছেন। শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত দেড়শতাধিক লোকের জন্য মনোরম পরিবেশে সুন্দরভাবে ইফতারের আয়োজন করা হয়।।
ইফতার পুর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা বশির আহমেদ।।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102