রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

হবিগন্জে

নার্স দিয়ে অপারেশন এর দায়ে হাসপাতাল মালিক কারাগারে

হবিগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১২৬ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জে চিকিৎসক ছাড়াই নার্স দ্বারা অপারেশনের দায়ে নিবন্ধনহীন একটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে ৭ দিনের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকার পপুলার জেনারেল হাসপাতালে অভিযান শেষে এ দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুল হক।
সিভিল সার্জন কার্যালয় ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হকের নেতৃত্বে পপুলার জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় তারা দেখতে পান, কোন চিকিৎসক ছাড়াই নার্সের মাধ্যমে এক গৃহবধূর সিজারিয়ান অপারেশন চলছে। পরে ২৫০ শয্যা হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন এনে অপারেশন সম্পন্ন করান সিভিল সার্জন।
বিকেলে নিবন্ধন না থাকা এবং চিকিৎসক ছাড়া অপারেশনের দায়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তারেক আজিজ খানকে পৃথক দু’টি ধারায় ৭ দিনের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102