বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

রহমতের আশায় শয়নে স্বপনে আলহামদুলিল্লাহ বলেন মাহি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। পথচলার শুরু থেকে নিজেকে প্রতিষ্ঠা করে চলেছেন একজন দর্শকপ্রিয় নায়িকা হিসেবে।বেশ কিছু ছবি দিয়ে যেমন ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেছেন তেমনি প্রশংসিত হয়েছেন অভিনয়ের জন্যও।সম্প্রতি দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয়েছে তার। নতুন জীবনের সন্ধানে রয়েছেন তিনি। ব্যস্ত আছেন সিনেমা নিয়ে। বেশকিছু সিনেমা হাতে রয়েছে।লকডাউনের কারণে আপাতত অবসর সময় যাচ্ছে মাহির। নিয়মিত তার দেখা মেলে ফেসবুকে৷ নানা রকম ছবি দিয়ে ভক্তদের সাথে যোগাযোগ রেখে চলছেন নায়িকা।তেমনি কিছু ছবি পোস্ট করেছেন গতকাল ৭ আগস্ট। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ বললে নাকি আল্লাহ তার বান্দার ওপর খুশি হয়ে রহমত আরও বাড়িয়ে দেন। সেই আশায় আমিও শয়নে স্বপনে জাগরণে শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকি।’প্রসঙ্গত, সর্বশেষ মাহিয়া মাহিকে দেখা গেছে ‘মরীচিকা’ নামের ওয়েব সিরিজে। শিহাব শাহীন পরিচালিত সিরিজটিতে মাহি অভিনয় করেছেন সিয়াম আহমেদের বিপরীতে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102