রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

সাফ ফুটবল জয়ী গোলরক্ষক ইয়ারজানের পরিবারের পাশে র‍‍্যাব

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৪০ এই পর্যন্ত দেখেছেন
রোববার নেপালের কাঠমুন্ডতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব ১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ৩-২ গোলে বিজয়ী হয়েছে বাংলাদেশ। আর এই লড়াইয়ে টাইব্রেকারে মুখ্য ভূমিকা পালন করে পঞ্চগড়ের মেয়ে গোলরক্ষক ইয়ারজান বেগম। কুঁড়েঘর থেকে উঠে আসা এই তরুণ গোলরক্ষকের জীবন নিয়ে সংবাদ প্রচারের পর মঙ্গলবার (১২ মার্চ) ইয়ারজানের গ্রামের বাড়ি পঞ্চগড়ে ছুটে গেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍‍্যাব-১৩। ঘুরে দেখেছে ভাঙা সেই বাড়ি। কথা বলেছে ইয়ারজানের বাবা-মায়ের সঙ্গে।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সদরের হাড়িভাসা ইউনিয়নের খোপড়াবান্দি গ্রামে ইয়ারজান বেগমের বাড়িতে গিয়ে তার বাবা-মার হাতে আর্থিক অনুদান ও রমজান উপলক্ষে ইফতার সামগ্রী তুলে দেন র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍‍্যাব-১৩ এর রংপুর সিও কমান্ডার আরাফাত ইসলাম। এদিকে র‍্যাবের হঠাৎ এমন আগমন ও ভূমিকা দেখে খুশি ইয়ারজানের বাবা ও মা।
র‍‍্যাব-১৩ এর রংপুর সিও কমান্ডার আরাফাত ইসলাম বলেন, ‘গত দুদিন আগে সুন্দর একটি খেলা উপহার দিয়েছেন ইয়ারজান বেগম। মঙ্গলবার সকালে সময় টিভিতে তার জীবন ও বাড়ির অবস্থা নিয়ে সংবাদ প্রচার হলে আমি তার পরিবারেরে সাহায্যার্থে র‍‍্যাব-১৩ এর অফিসারদের সঙ্গে নিয়ে ছুটে এসেছি। আমরা ইয়ারজানের বাবা-মা ও আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেছি। আমরা দেখলাম, আসলে তারা খুবই দরিদ্র। এজন্য আমি র‍‍্যাব-১৩ ও র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে রমজানের কিছু উপহার এবং কিছু অর্থ সাহায্য নিয়ে এসেছি। আমার মতো অন্যরাও যদি এগিয়ে আসে তাহলে আমরা আমাদের এই সম্ভাবনাময় যে মুখগুলো আছে, তাদেরকে আরও এগিয়ে নিতে পারবো। দেশের ক্রীড়া ক্ষেত্রকে আরও সমৃদ্ধি করতে পারবো।’
তিনি আরও বলেন, ‘যতটুকু দেখলাম তার বাড়ির অবস্থা তেমন ভালো না হওয়ায় র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তাদের পাশে থাকবে। যতটুকু সমস্যা রয়েছে সেগুলোর সমাধানে কাজ করে যাবে। কারণ র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি মানবিক ফোর্স।’
এসময় উপস্থিত ছিলেন, র‍্যাব-১৩ এর মেজর ওমর ফারুক, লে. কমান্ডার মেহেদী হাসান, র‍্যাব-১৩ অতিরিক্তর পুলিশ সুপা খন্দরকার গোলাম মুর্তুজা, স্কেয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102