বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

মোঃ রেজুয়ান খান
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৫৭ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি তাঁর শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মরহুম ইহসানুল করিম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা ও দেশের উন্নয়নে তাঁর অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102