

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
রবিবার প্রদত্ত এক শোকবার্তায় রাষ্ট্রপ্রতি বলেন, ইহসানুল করিমের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং দক্ষ কর্মকর্তাকে হারালো। রাষ্ট্রপ্রধান বলেন, দেশে সাংবাদিকতায় ইহসানুল করিমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রখ্যাত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলাল (৭৪) আর নেই। রবিবার (১০ মার্চ) সন্ধ্যা ৮টার সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ইহসানুল করিম হেলাল রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।