বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে আব্দুল মজিদ আপেল নির্বাচিত

ঠাকুরগাও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে (শুন্য আসন) বিনা প্রতিদন্দিতায় আব্দুল মজিদ আপেল নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিস কতৃক এক গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেলা রিটার্নিং অফিস সুত্রে জানা যায়, শুন্য আসনে নির্বাচন করতে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা প্রদান করেন। মনোনয়ন প্রত্যাহারের নির্দিষ্ট দিনে একজন প্রত্যাহার করলে ২ জন প্রার্থী
প্রতিদন্দিতায় থাকেন। পরক্ষনেই বিশেষ কারনে জেলা রিটার্নিং অফিসার প্রার্থী এস, এম, এ মঈনের মনোনয়ন বাতিল করে অপর প্রার্থী আব্দুল মজিদ আপেলকে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন। এ সিদ্ধান্তকে চ্যালেন্জ করে এস, এম, এ মঈন সুপ্রিম কোটের  হাইকোট ডিভিশনে রিট পিটশন করেন। আদালত তার প্রার্থিতা সঠিক রয়েছে মর্মে প্রতীক বরাদ্দের আদেশ প্রদান করেন।
অবশেষে গত ৫ মার্চ সুপ্রিম কোটের আপিলেইট ডিভিশন এস, এম, এ মঈনের আবেদন খারিজ করে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসারের গণবিজ্ঞপ্তি সঠিক রয়েছে বলে রায় প্রদান করেন। এ অবস্থায় জেলা রিটার্নিং অফিসার জেলা পরিষদ
নির্বাচনে আব্দুল মজিদ আপেল ব্যাতীত আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদন্দিতায় তাকে নির্বাচিত ঘোষনা করে গত বৃহস্পতিবার আবারও গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭৮ জন ও নারী ভোটার সংখ্যা ১৮০ জন। আগামী ৯ মার্চ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102