বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

আলেয়া আক্তার হবিগন্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত

কিবরিয়া চৌধুরী
  • খবর আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনে সদর আসনের সংসদ সদস্য আবু জাহির পত্নী আলেয়া আক্তার ৫৬৪ ভোট পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর প্রাপ্ত ভোট ৫০১।
শনিবার (৯ মার্চ) বিকাল ৩টার পরে মোট ৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে এতথ্য জানা গেছে। এর আগে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা দুপুর ২টা পর্যন্ত চলে। ভোট চলাকালীন কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন শেষ হয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা এক হাজার একশত চার (১১০৪) জন।মোট ভোট কাস্টিং হয়েছে এক হাজার ৬৫ ভোট।
উল্লেখ্য, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পদত্যাগ করায় পদটি শুন্য ঘোষণা করা হয়েছিল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102