শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

চট্টগ্রামে

ডাক জীবন বীমার প্রসারে সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লায়ন উজ্জল কান্তি বড়ুয়া
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন
জাতীয় বীমা দিবস-২৪ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের ডাক জীবন বীমা, চট্টগ্রামের উদ্যোগে “ডাক জীবন বীমা প্রসারঃ সমস্যা ও সম্ভাবনা ” শীর্ষক সেমিনার হোটেল সৈকতে অনুষ্ঠিত হয়েছে।
এজিএম(ফিল্ড), চট্টগ্রাম গোপাল নাথ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক জীবন বীমা, ঢাকার জেনারেল ম্যানেজার মোহাম্মদ শহিদুল ইসলাম। সেমিনার উদ্বোধন করেন চট্টগ্রামের পোস্টমাস্টার জেনারেল মোঃ ছালেহ আহাম্মদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম রিজিওনাল ম্যানেজার কাজী মামুনুর রশিদ।
বাসুদেব চন্দ্র দে ও সুজন ভট্টাচার্য এর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সুপারিন্টেন্ডেন্ট (পিএলআই), চট্টগ্রাম কে. এম. আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জিপিও’ র সিনিয়র পোস্টমাস্টার মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এজিএম (ফিল্ড) সিলেট মোঃ রাসেল,  এজিএম (ফিল্ড)  কুমিল্লা মোঃ মনিরুল ইসলাম। ডাক জীবন বীমা সম্পর্কে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন মিসেস শিল্পী তালুকদার ও আবদুল ওয়াজেদ অনিক।
সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন এপিএমজি নিপুল তাপস বড়ুয়া, পোস্টমাস্টার (সঞ্চয়) মোঃ সেলিম, মানিক চন্দ্র সিংহ, ডিআরএম. মনজুর হোসাইন, নুরুল মোস্তফা চৌধুরী, আবদুর রহমান, আবু হেলাল, পরিদর্শক রাজীব চৌধুরী,  কর্মচারী ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, মোঃ মোজাম্মেল হোসেন, মিসেস কানিজ ফাতেমা, সেকান্দর হোসেন তালুকদার, সুপার (মাঠ)রাঙ্গামাটি, জাহেদুল হক ভূইঁয়া, সাবেক পরিদর্শক মোঃ শাহ কামাল চৌধুরী, পরিদর্শক (মাঠ)হবিগঞ্জ, শাহ মোঃ আমীর হোসেন, পরিদর্শক(মাঠ), কক্সবাজার মোঃ সাজ্জাদুল কাদের চৌধুরী,  হাটহাজারী ইউপিএম ইব্রাহিম খলিল, চকবাজারের এসপিএম  মোহাম্মদ আলী। বীমা প্রচারকদের মধ্যে বক্তব্য রাখেন সরওয়ার আলম, কর্মচারী নেতা জামাল হোসেন চৌধুরী, রাঙ্গামাটির মোঃ ইউছুফ মিয়া, তমল কান্তি দাশ, প্রীতিকণা কর্মকার, বরইছড়ি ইউপিএম আহমদ জলিল, কুতুবদিয়ার ইউপিএম জালাল উদ্দীন, পটিয়ার আবুল বাসার, আবদুল মালেক, তপনজ্যোতি চাকমা, আবুল কালাম, মোজাম্মেল হক, তানজিলুল কবির, নিশিতা, পিংকি প্রমূখ।
আলোচকবৃন্দ বীমাশিল্পের প্রসারে ডাক জীবন বীমার সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। বীমা ব্যবসার সম্প্রসারণে বিরাজমান সমস্যাসমূহ সমাধানের মাধ্যমে ডাক জীবন বীমার উত্তরণে নানা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। সেমিনারের সুপারিশসমূহ উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102