বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

পঞ্চগড়ে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) পঞ্চগড় জেলার ৫ টি উপজেলার তেতুলিয়ায়, পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, আটোয়ারী,বোদায়, সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনের মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সকাল ৯টায় পঞ্চগড় সার্কিট হাউজের সামনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রতিকৃতিতে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুস্তস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পঞ্চগড়
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা। অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চে ভাষণের তাৎপর্য তুলে আলোচনা করেন।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে আনুষ্ঠানিকতার সাথে শিশুকন্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপন, কুইজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতির চিত্রাংকন প্রতিযোগিতা, দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা, চিরঞ্জিব মুজিব বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন, বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ভূমিকা তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আলোকসজ্জা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102