বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

নবীগন্জ উপজেলায়

রমজান উপলক্ষে এনা পরিবহনের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

এম আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৭০ এই পর্যন্ত দেখেছেন
 ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে আন্ত:জেলা বিলাস বহুল লাক্সারি চেয়ারকোচ এনা পরিবহনের স্বত্ত্বাধিকারী ও এনা ট্রান্সপোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহর উদ্যোগে আউশকান্দি ইউনিয়নের ৩ শতাধিক দু:স্থ অসহায় মানুষের মধ্যে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷
মঙ্গলবার আউশকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান মো:  দিলাওর হোসেনের সভাপতিত্বে ও আউশকান্দি  কাউন্টারের পরিচালক বকুল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বাস মালিক সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও প্রবীণ শ্রমিক নেতা ফলিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবহনের জি,এম (ঢাকা)  এম,এ জসিম উদ্দিন, এজি এম মাঈনুদ্দিন (স্বপন), জি,এম (সিলেট) এম, নূর মোস্তফা, বি-বাড়ীয়া জেলা ট্রাক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এম.মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাংবাদিক হাসান আহমেদ,সাংবাদিক আলী হোসেন প্রমূখ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আউশকান্দি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের মেম্বার বৃন্দ  সহ সংরক্ষিত মহিলা ইউপি সদস্যগণ৷। মাহে রমজানকে সামনে রেখে গরীব অসহায় দুঃস্থরা এই খাদ্য সামগ্রী চাল,ডাল,ভোজ্য তেল, খেজুর,চিনি,সেমাই সহ যাবতীয় খাদ্য সামগ্রী  পেয়ে এনা ট্রান্সপোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন৷ অনেকেই ত্রাণ পেয়ে মহাখুশিতে সংশ্লিষ্ট সকলের জন্য মনখোলে মোনাজাত করেন৷

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102