বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব

আলহাজ্ব নাসির আহমেদ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৫৫ এই পর্যন্ত দেখেছেন

কমিউনিটি ব্যাক্তিত্ব আলহাজ্ব নাসির আহমেদ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি নেতৃবৃন্দের শোক প্রকাশ। গ্রেটার সিলেট ইউকের পেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হাসনাত এম হোসেইনএমবিই, গ্রেটার সিলেট ইউকের পেট্রন বিশিষ্ট কমিউনিটি লিডার কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট ইউকের সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব, সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, গ্রেটার সিলেট ইউকের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এর কনভেনার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো- কনভেনার বিশিষ্ট ব্যাবসায়ী মসুদ আহমদ, সদস্য সচিব ডক্টর মুজিবুর রহমান, অর্থ সচিব এম আসরাফ মিয়া, জয়েন্ট কনভেনার হারুনুর রশিদ, জয়েন্ট কনভেনার সিপার করিম ও জয়েন্ট ট্রেজারার জামাল হোসেন সহ বিভিন্ন রিজিওনাল ও শাখা কমিটির পক্ষ থেকে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

উল্লেখ্য, বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান ট্রাষ্টি ও গ্রেটার সিলেট ইউকের পেট্রন যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির অত্যন্ত প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব নাসির আহমেদ বাংলাদেশে মঙ্গলবার (৫ মার্চ) ভোর রাত চার ঘটিকায় বাংলাদেশের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর । তিনি স্ত্রী,এক ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন

আলহাজ্ব নাসির আহমেদ ১৯২৭ সালের ৩ জানুয়ারি সিলেটের ওসমানীনগর উপজেলার সারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি ষাটের দশক থেকে যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাস করছেন।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন,  মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান পাক রাব্বুল আলামিন যেনো সমাজের নিবেদিত এই মুরুব্বিকে বেহেস্তের সর্বোচ্চ মোকাম দান করেন এই দোয়ার জন্য সকলকে অনুরুধ জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102