সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

রাণীশংকৈলে পৌর ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁওয় জেলার রানীশংকৈল পৌরশহরে রবিবার (৩ মার্চ) সকালে পুরাতন হোসেনগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরের নিজস্ব  ৬৬ শতাংশ জমির উপর অত্যাধুনিক পৌর ভবনের আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
রাণীশংকৈল পৌরবাসীর দীর্ঘ দিনের দাবীর প্রত্যাশিত অত্যাধুনিক ৩ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অধ্যাপক প্রশান্ত বসাক এর সঞ্চালনায় ও পৌরমেয়র মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে  ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন  ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ঠাকুরগাঁও-৩ আসনের এমপি হাফিজউদ্দিন আহম্মেদ।
গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ  সহ সভাপতি সেলিনা জাহান লিটা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আনিসুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মতিউর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, সাবেক মেয়র মকলেসুর রহমান, পৌর আওয়ামীলীগ  সভাপতি জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের ছাড়াও প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সহ সভাপতি হুমায়ুন কবির প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিসহ পৌর কাউন্সিলরবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মিরা।
পৌর অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ৬ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে ৬৬ শতাংশ জমির উপর অত্যাধুনিক পৌর ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন ‘নন্দন কনস্ট্রাকশন’ ঠাকুরগাঁও।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102