রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

নবীগঞ্জে গৃহবধু’কে অপহরনে ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা

এম,এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন
নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ কনর মিয়া ফার্মেসীর সামনে থেকে শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে ফিল্মি স্টাইলে এক গৃহবধুকে অপহরনের চেষ্টায় ব্যর্থ হয়ে হাতে থাকা ডেগার দিয়ে তাকে প্রাণে হত্যার চেষ্টা কালে স্থানীয় জনতার হাতে ধৃত হয় দুরুদ মিয়া নামে এক যুবক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গেলে আটককৃত দুরুদকে পুলিশের কাছে সোর্পদ করেন জনতা। আটককৃত দুরুদ উপজেলার ছোট সাকুয়া গ্রামের জিতু মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার করগাওঁ ইউনিয়নের ছোট সাকুয়া গ্রামের জিতু মিয়ার ছেলে দুরুদ মিয়া কয়েক বছর আগে বিয়ে করেন নবীগঞ্জ সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের আয়াত আলীর মেয়ে জাইরুন বেগমকে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে জাইরুন বেগম বছর খানেক পুর্বে নোটারী পাবলিকের মাধ্যমে দুরুদ মিয়াকে তালাক প্রদান করে। এক পর্যায়ে উভয়ের পরিবার ও মুরুব্বীয়ান কাজীর মাধ্যমে তালাক রেজিষ্ট্রার সম্পন্ন করেন। কিছু দিন যেতে না যেতেই দুরুদ তালাকপ্রাপ্ত স্ত্রী জাইরুন বেগমকে নেয়ার জন্য ব্যর্থ চেষ্টা করে। জাইরুন তার সংসারে ফিরে যেতে না চাইলে দুরুদ মিয়া অব্যাহত হুমকী দিয়ে আসছেন জাইরুন সহ তার পরিবারকে।
এ ব্যাপারে দুরুদ মিয়ার আত্মীয় স্বজনসহ স্থানীয় মুরুব্বীয়ান একাধিক শালিস করে দুরুদ মিয়াকে জাইরুনের পরিবারকে হুমকী প্রদান থেকে বিরত থাকার জন্য সিদ্ধান্ত প্রদান করেন।
বৃহস্পতিবার রাতে জাইরুনের বাড়ী কানাইপুর গ্রামে গিয়ে দুরুদ মিয়া বিভিন্ন রখম ভয়ভীতি প্রর্দশন ও প্রাণনাশের হুমকী প্রদান করে। শুক্রবার সন্ধ্যায় জাইরুন বেগমের বোন সুহেনা বেগম, খালেদা বেগম ওসমানী রোডস্থ ডাঃ আব্দুস সামাদের কাছ থেকে চিকিৎসা শেষে রিক্সার জন্য রাস্তায় দাড়ানো অবস্থায় হঠাৎ একটি মিশুক গাড়ী নিয়ে দুরুদ মিয়া ও অজ্ঞাতনামা ২/১ জন মিলে সুহেনা বেগমকে অপহরণ করার চেষ্টা কালে সুহেনা বেগম চিৎকার শুরু করেন। এ সময় দুরুদ মিয়া তার কোমড়ে থাকা ডেগার বের করে সুহেনা বেগম ও তার খোলে থাকা শিশু কন্যাকে হত্যার চেষ্টাকালে স্থানীয় জনতা তাকে আটক করে।
ঘঠনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে ডেগারসহ দুরুদকে স্থানীয় জনতা পুলিশের হাতে সোর্পদ করে। এ ঘটনায় জাইরুন বেগমের পরিবার চরম নিরাপত্তহীনতাসহ উৎকন্ঠা ও আতংকের মাঝে দিন কাটাচ্ছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102