বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

নবীগন্জে

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

এম,এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

বাহুবলের পুটিজুরী বাজারের ঐতিহ্যবাহী ব্যবসায়িক প্রতিষ্ঠান “বোখারী মাইক এন্ড সাউন্ড সিস্টেমের স্বত্বাধিকারী মোঃ মুদ্দত আলী ও তার পরিবারের সদস্যবর্গের এর উপর ষড়যন্ত্রমুলক  মিথ্যা হত্যা মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১লা মার্চ)  বিকালে নবীগন্জ উপজেলার পুটিজুরী বাজারে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন গ্রামবাসী।মানববন্ধনে বক্তব্য রাখেন পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান মুদ্দত আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনি সম্পাদক সালেহ আহমদ সাগর, পুটিজুরী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আমরু মিয়া আখনজি,পুটিজুড়ি জামে মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন মুন্সী, আওয়ামীলেীগের সাবেক সভাপতি রমজান আলী, সহকারী শিক্ষক মনজুর আলী, ব্যবসায়ী আব্দুল কাদির প্রমূখ।

তারা স্থানীয় প্রশাসনের কাছে মিরের পাড়া গ্রামের মো: মদ্দত আলীর পুত্র নুরুল ইসলাম নাহিদ শাহীন (২৪), মৃত মনছুর আলীর পুত্র ব্যবসায়ী মো: মুদ্দত আলী (৫৭), মো: মুদ্দত আলীর স্ত্রী মাহমুদা আক্তার (৪৮), মো: মুদ্দত আলীর মেয়ে আখি আক্তার (১৯), আব্দুল মান্নান ওরফে জমিদার এর পুত্র আ: সালাম (৫৫), এর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান ও প্রকৃত দোষীদের আইনের আওতায় নেওয়ার অনুরুধ জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102