বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

দেবীগন্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মিজানুর রহমান নামে এক মাদ্রাসা শিক্ষকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে মাদ্রাসায় ছুটে গেলে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী মাদ্রাসার ছয় ছাত্রকে হেফাজতে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষককে থানায় নেয়। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পৌরশহরের আলহেরা মাদ্রাসায়।
অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান নীলফামারী সদর উপজেলার ভবানীগঞ্জ গোড় গ্ৰামের লতিফুর রহমানের ছেলে। তিনি আলহেরা মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলহেরা মাদ্রাসায় আবাসিক ও অনাবাসিক ব্যবস্থায় পাঠদান চালু আছে। মাদ্রাসার প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বলাৎকারের অভিযোগ পায় মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে বিষয়টি ধামাচাপা দিতে মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশকে না জানিয়ে অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করে। এদিকে চাকরিচ্যুত হলে জনরোষের ভয়ে ওই শিক্ষক মাদ্রাসায় অবস্থান করলে বুধবার বিষয়টি জানাজানি হয়। অভিভাবক ও স্থানীয়রা এতে ক্ষোভে ফুঁসে উঠেন।  অভিভাবক ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে রাত পৌনে ৮টায় মাদ্রাসায় উপস্থিত হয়। এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা ভাঙচুরের অভিযোগ এনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত শিক্ষককে আটক করে।
অভিযোগ উঠেছে, এর আগেও এক ছাত্রকে দুই বছর আগে বলাৎকার করে একই শিক্ষক। ছাত্রদের ভয়-ভীতি দেখিয়ে ও মারধর করে তিনি এই অপকর্ম করতেন।
এদিকে আলহেরা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই প্রধান গণমাধ্যমকে বলেন, ‘মিজানুর রহমান গত ৭-৮ বছর থেকে এখানে শিক্ষকতা করছেন। গতকাল এক অভিভাবক তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলে, গতকালই তাকে জরুরি মিটিংয়ের মাধ্যমে বরখাস্ত করা হয়।’
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102