রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

ছাতক সরকারি ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন
ছাতক সরকারি ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুস সাত্তার, সহকারি অধ্যাপক আনোয়ার হোসেন খান ও অফিস সহায়ক সুনীল চন্দ্র দাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাসের সভাপতিত্বে এবং প্রভাষক আলমগীর হোসেন ও রাজীব কুমার দাসের  যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিদায়  সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে রাখেন  সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, সহকারি অধ্যাপক আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, কলেজের সাবেক সহকারি অধ্যাপক হরি দাস রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর লাল। বক্তব্য রাখেন, প্রভাষক রহিমা আক্তার হীরা, রুবা রাণী তালুকদার, বাকের হোসেন হাওলাদার, বিপ্লব রায়, আব্দুল হামিদ, ফখর উদ্দিন স্বপন, দীপালী রাণী দাস, ইসমত আরা বেগম, উজ্জ্বল কুমার রায়।
অনুষ্ঠানে প্রভাষক সাহেদ আহমদ চৌধুরী, মুজিবুর রহমান, অনন্ত সরকার, কলেজের প্রধান সহকারি আব্দুস শহিদ, হিসাব রক্ষক আব্দুর রহিম সহ কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102