সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

রাণীশংকৈলে

আইন অমান্যের দায়ে দুই ইটভাটা মালিককে জরিমানা

সফিকুল ইসলাম শিল্পী
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৫ (১) ধারা লঙ্ঘন করায় রাণীশংকৈল উপজেলার মহেষপুর এলাকায় জেএমকে ও ফোর স্টার ব্রিকস নামে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় ভাটা দুটি পানি মেরে তাৎক্ষনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে রাণীশংকৈল থানার একদল চৌকস পুলিশ দল এবং ইটভাটার অগ্নি নির্বাপনের জন্য রাণীশংকৈল উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এবিষয়ে জেলা প্রশাসক মাহাবুবুর রহমান জানান, নিয়ম বহির্ভূতভাবে ইটভাটা চালানোর দায়ে রাণীশংকৈলের দুই ইট ভাটার মালিককে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102