

যুক্তরাজ্য অফিস: ইউ কে বিডি টিভির ডাইরেক্টর ও ইউ কে বিডি টিভি.কম ও দৈনিক ডাক এর বার্তা সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার এম শাহজাহান মিয়া এর পিতা মো. সিরাজ মিয়া(৮২) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) আজ (শুক্রবার) সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল শনিবার সকাল ১১ঘটিকায় দরগামহল্লা উনার নিজ বাড়িতে অনুষ্টিত হইবে।মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে ইউ কে বিডি টিভি ও ইউ কে বিডি ডটকম পরিবারের পক্ষে বিবৃতি প্রদান করেছেন ইউ কে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউ কে বিডিটিভির উপদেষ্টা এম এ রহিম সি আই পি, ম্যানেজিং ডাইরেক্টর ও বৃষ্টল বাংলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ইউ কে বিডি.কম এর সম্পাদক কাওছারুল আলম রিটন, ইউকে বিসি এর প্রেসিডেন্ট ও ইউ কে বিডি টিভির উপদেষ্টা এম এ মুনিম, ইউকে চেম্বার অব কমাস এর ডিরেক্টর জেনারেল ও ইউকে বিডি টিভির উপদেষ্টা সাইদুর রহমান রেনু, ইউকে বিডি টিভির উপদেষ্টা হারুনুর রশিদ, মসুদ আহমেদ, জয়নুর রহমান, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, কালচারাল পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম,কমিনেকশন ডিরেক্টর রাধা কান্তধর, পোগ্রাম ডিরেক্টর মাহমুদা আলম, ট্যাকনিক্যাল ডিরেক্টর শাহ নেওয়াজ চৌধুরী সুমন, রিলিজিয়াস ডিরেক্টর মাওলানা মাহফুজুল ইসলাম, ডিরেক্টর আব্দুর রউফ তালুকদারও ডিরেক্টর নাজমুল ইসলাম সুমন, আইটি ডিরেক্টর সালাউদ্দিন আহমেদ প্রমুখ। ইউকেবিডি টিভির চেয়ারম্যান এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ পাক যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন সকলের কাছে এই দোয়ার আবেদন জানান ও সকলকে উনার জানাযার নামাজে শরীক হওয়ার জন্য অনুরোধ জানান।