

মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১৫ ফেব্রুয়ারী) জার্মানী পৌছেচেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-২০৭) বিকেল ৪টা ৩৪ মিনিটে (স্থানীয় সময়) জার্মানির মিউনিখের মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে অবতরণ করে। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান।
এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে ফ্লাইটটি সকাল ১১টায় (বাংলাদেশ সময়) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। রেকর্ড পঞ্চম ও টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর, এটা শেখ হাসিনার প্রথম বিদেশ সফর।