সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

দ্রৌপদী আগারওয়ালা ঠাকুরগাঁওয়ের সংরক্ষিত আসনের এমপি মনোনীত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৮৪ এই পর্যন্ত দেখেছেন

১৪ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে প্রধানমন্ত্রীর ভালোবাসা পেলেন ঠাকুরগাঁওবাসী। ভালবাসা দিবসেই ঠাকুরগাওবাসী পেল অত্যন্ত আনন্দের এক সংবাদ। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ঠাকুরগাঁও পৌরসভার একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা মনোনীত হয়েছেন। বুধবার সন্ধায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরতি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে জানা যায়, ওই দিন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার এমপি’র সরকারি বাসভবন গনভবনে বাংলাদেশ আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা এমপি। সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ঠাকুরগাঁওয়ের দ্রৌপদী দেবী আগারওয়ালার নাম তালিকার প্রথম নাম্বারেই মনোনীত করেন। একই সাথে দেশের মোট ৪৮ জন মনোনীত মহিলা সংসদের নামের তালিকাও প্রকাশ করা হয়।

এ খবর শোনামাত্রই দ্রৌপদী দেবী আগাওয়ালার পরিবার ও ঠাকুরগাঁওয়ে সর্বত্রই বইছে আনন্দের বন্যা। ইতিমধ্যে ঠাকুরগাঁওবাসীসহ বিভিন্ন মানুষজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। পৌর শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজনের সাথে কথা বললে তারা দ্রৌপদী দেবী আগারওয়ালাকে অত্যন্ত মানবিক, নম্র, ভদ্র ও দু:সাহসিক নেত্রী বলে মন্তব্য করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য ও উক্ত পদের জন্য প্রাপ্য ব্যক্তিকেই জনগনের সেবা করার সুযোগ দিয়েছেন বলে মত প্রকাশ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102