রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

প্রধানমন্ত্রীকে কটুক্তির দায়ে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কিবরিয়া চৌধুরী
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ জেলার মাধবপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে (৬০) আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ চত্বর থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা কাসেদ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানার সাথে মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ উঠে। যাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন উপজেলা আওয়ামীলীগের নেতারা। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে কাসেদ চৌধুরীকে আটক করা হয়।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান বলেন, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ যে বক্তব্য দিয়েছেন তা দেশ বিরোধী। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি কোন অবস্থাতেই এমন বক্তব্য দিতে পারেন না।
মাধবপুর থানার (ওসি) রকিবুল ইসলাম জানান, চেয়ারম্যান কাসেদ চৌধুরীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আপাতত ৫৪ ধারায় তাকে পাঠানো হয়েছে। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102