শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁওয় জেলার রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় রিয়াজুল ইসলাম রিসাদ (১৭) নামে এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৩ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, রিসাদ বন্ধুর সাথে মটরসাইকেলে ঘুরতে বের হলে দূর্ঘটনায় নিহত হয়। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয।
নিহত রিসাদ পৌরশহরের ভান্ডারা গ্রামের বিশিষ্ট টিন ব্যবসায়ী দবিরুল ইসলামের ছেলে। সে বগুড়া বি,এফ,শাহীন কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র হিসাবে অধ্যায়নরত ছিল।
আহত সন্দীপ একই গ্রামের সুভাষ চন্দ্র রায়ের ছেলে।
তারা ছুটিতে গতকাল রবিবার বগুড়া থেকে নিজ বাড়ি রাণীশংকৈলে বাবা মায়ের সাথে দেখা করতে আসে বলে জানা যায়।
ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত রিসাদ ও আহত সন্দীপ মোটরসাইকেল যোগে রাণীশংকৈল থেকে নেকমরদ পাকা সড়কে যাওয়ার পথে কুমোরগঞ্জ সিরাজুলের মোড়ের  সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে এবং তাদের মাথা ও মুখে প্রচন্ড আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই রিসাদ নিহত হয়।
দুর্ঘঠনার খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সন্দীপকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়।
রাণীশংকৈল সহকারী পুলিশ সুপার (সার্কেল) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102