বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

আহমদিয়া সম্প্রদায়ের জলসা উপলক্ষে নিরাপত্তার চাদরে পঞ্চগড়

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ৯৯তম (বার্ষিক সম্মেলন) নিয়ে  আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহন করা হয়েছে।
জেলা শহরসহ সদর উপজেলার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশ সদস্যরা অবস্থান করবেন। এ ব্যাপারে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। ওই শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পাঁচ দিন পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।
পঞ্চগড় শহরের উপকণ্ঠে আহম্মদনগর এলাকায় আহমদিয়াদের সীমানাপ্রাচীর ঘেরা নিজস্ব জলসা মাঠে ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি তিন দিন সালানা জলসা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিরাপত্তার স্বার্থে জলসার সময় এগিয়ে আনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক বলেন, জেলা প্রশাসনের চিঠির আলোকে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পাঁচ দিন নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। একেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৫০ থেকে ২০০ পুলিশ থাকবে। তখন পাঠদান করা সম্ভব হবে না বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদ্যালয়ের অফিস খোলা থাকবে এবং শিক্ষকেরা দাপ্তরিক কার্যক্রম চলমান রাখবেন।
উল্লেখ্য গত বছরের ২ থেকে ৪ মার্চ ৯৮তম সালানা জলসা ঘিরে শহরে সংঘর্ষ হয়। আহমদিয়াদের ওপর হামলা ও তাঁদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন নিহত হন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন। ঘটনার পর ৩২টি মামলায় ১৪ হাজারের বেশি মানুষকে আসামি করা হয়।
এবারও জলসা বন্ধের দাবিতে গত ২৮ জানুয়ারি সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি দিয়েছে। এ অবস্থায় জলসা ঘিরে প্রশাসনের নিরাপত্তার চাদরে ঢেকেছে পুরো পঞ্চগড়। আহম্মদনগর এলাকাসহ শহরের প্রতিটি আবাসিক হোটেল, মসজিদের সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বুধবার থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
আহমদনগর এলাকায় আহমদিয়াদের জলসা মাঠে প্রস্তুতি চলতে দেখা গেলেও কবে থেকে জলসা হবে, সে ব্যাপারে কিছুই বলতে চাননি আহমদিয়া সম্প্রদায়ের মুখপাত্র আহমদ তবশীর চৌধুরী। তিনি বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই।
’পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, এবার সালানা জলসাকে কেন্দ্র করে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি নিরাপত্তার দায়িত্বে থাকবে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম  বলেন, ‘গত বছরের ঘটনাকে কেন্দ্র করে আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছি। আহমদিয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102