বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

পঞ্চগড়ে মাদক সহ গ্রেফতার ১

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ে জিএম কাদের (৩৩) নামে এক মাদক ব্যবসাহীকে গ্রেফতার করেছে পঞ্চগড়  জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার (১১ ফেব্রয়ারী) পঞ্চগড় সদর থানাধীন কাজল দিঘী  ইউনিয়নের অন্তর্গত গলেহা পাড়া মৌজার নাক কাটি কবরস্থানের সামনে কাঁচা রাস্তার উপর হতে সন্ধায় তাকে ধৃত করা হয়।
এসআই মোঃ আবু হোসেন  এর নেতৃত্বে, এস আই, লিপন কুমার বসাক, এএসআই আনোয়ারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ পঞ্চগড় সদর থানাধীন কাজল দিঘী  ইউনিয়নের অন্তর্গত গলেহা পাড়া মৌজার নাক কাটি কবরস্থানের সামনে কাঁচা রাস্তার উপর হইতে ধৃত আসামী  জুলকার মাইন @ জি এম কাদের(৩৩), পিতাঃ মৃত আইনুল হক,  সাং লাহিড়ী পাড়া, থানা – বোদা, জেলা – পঞ্চগড়কে ৯৯০ (নয় শত নব্বই) পিস টেপেনটাডল সহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে পঞ্চগড় থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102