বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

উৎসর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাতকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন
“উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ” ছাতক উপজেলা শাখার উদ্যোগে ও ছাতক উপজেলা শাখার উপদেষ্টা ইংল্যান্ড প্রবাসী মাওলানা মোহাম্মদ উল্লাহ”র সৌজন্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ সময় ১৫০ শীতার্ত  পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পৌর শহরের বাগবাড়ি গ্রামে কম্বল বিতরণ শেষে সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ” ছাতক উপজেলা শাখার প্রধান উপদেষ্টা, ছাতক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ।
সংগঠনের উপজেলা শাখার উপদেষ্টা, ইংল্যান্ড প্রবাসী মাওলানা মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকির সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহিবুর রহমান উসমান, স্বাগত বক্তব্য  রাখেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মাওলানা শরীফ আহমেদ। সভায় বক্তব্য রাখেন, উৎসর্গ ফাউন্ডেশন ছাতক উপজেলা শাখার সভাপতি  মাজহারুজ্জামান খান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান সিজান, যুগ্ন সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, ব্লাড ডোনার সম্পাদক জুনেদ আহমেদ, অনিক আহমেদ প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102