বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

কর্মস্থলে যাতায়াতে প্রতিবন্ধকতার প্রতিবাদে

নবীগন্জে গার্মেন্টস শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

এম. এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন
ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার কিবরিয়া চত্ত্বরে জেআইসি গার্মেন্টস শ্রমিকরা দেড়ঘন্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে৷ খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশের আপ্রাণ প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়৷
জানাযায়, ঢাকা-সিলেট মহাসড়ককের আউশকান্দি গার্মেন্টস শ্রমিকদের দাবী তাহারা গার্মেন্টসে যাতায়াতের সময় দেবপাড়া, গোপলা স্যান্ড সহ প্রত্যেক ওই সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থানরত সিএনজি অটোরিকশা শ্রমিকরা তাদেরকে গার্মেন্টসে আসা যাওয়ায় প্রতিবন্ধকতা সৃস্টি করে তাদেরকে অটোরিকশা, টমটম সহ বিভিন্ন ছোট গাড়ী থেকে নামিয়ে দিচ্ছে, ফলে শতশত শ্রমিকরা যাতায়াতে ব্যাপক বিঘ্নতার সৃস্টি হচ্ছে, যার কারণে তারা সময়মতো কাজে পৌঁছাতে না পারায় অনেকেরই চাকরী হারানোর উপক্রম৷ এসব কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে তারা মহাসড়কে মিছিল দিয়ে অবরোধ শুরু করেন ও নারী শ্রমিকরা সড়কে অনশন শুরু করেন৷
এখবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলাপ করে সুষ্ট নিষ্পতির পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করলে আন্দোলনরত শ্রমিকরা তাদের অবরোধ তোলে নেয়৷ এসময় মহাসড়কের দু’পাশে শতশত যানবাহন ও রোগী বহনকারী এ্যাম্বুলেন্স সহ অনেক বিদেশ যাত্রীরাও আটকা পড়েন৷ যার ফলে সডক চলাচলে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে৷

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102