বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শ্রীমঙ্গল পুলিশের উদৌগে নিরাপত্তারক্ষীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গল শহরের  নিরাপত্তারক্ষীদের মাঝে শীত সামগ্রি ও সুরক্ষা বেল্ট বিতরণ করেছে শ্রীমঙ্গলের পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার (৮ ফেব্রয়ারী) মধ্যরাতে শ্রীমঙ্গল থানায় উপস্থিত থেকে নিরাপত্তারক্ষীদের মাঝে কম্বল ও সুরক্ষা বেল্ট প্রদান করেন, শ্রীমঙ্গল থানা’র অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।

গভীর রাতে শহরের মৌলভীবাজার রোড ও কলেজ রোডের নিরাপত্তার কাজে নিয়োজিত নৈশপ্রহরীদের মাঝে এসমস্ত শীতের কম্বল ও সুরক্ষা বেল্ট  বিতরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, নিরাপত্তা কাজে নিয়োজিত ব্যক্তিরা যদি শীতে কষ্ট করেন, তাহলে তো তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। এলাকার নিরাপত্তা কাজে নিয়োজিত ব্যক্তিরাও একদিক দিয়ে আমাদের সহকর্মী। সেই দায়িত্ববোধ থেকেই শীতবস্ত্র ও সুরক্ষা বেল্ট বিতরণ করেছি। বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু। শ্রীমঙ্গল পুলিশ প্রশাসন সবসময় জনগণের পাশে থেকে কাজ করবে।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত)  আমিনুল ইসলাম সেলিম সহ শ্রীমঙ্গল থানার কর্তব্যরত অফিসার বৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102