বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

সাবেক প্রেসিডেন্ট হিসেবে দায়মুক্তি পাবেন না ট্রাম্প

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে করা অপরাধের জন্য বিচার থেকে দায়মুক্তি পাবেন না বলে জানিয়ে দিয়েছেন আমেরিকার একটি আদালত।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত এই অভিমত দিয়েছেন। এ সময় আদালত বলেন, ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিচার করা যাবে। সাবেক প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়মুক্তি পাবেন না।

এ সময় ফেডারেল নির্বাচনের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে তার বিচার হওয়া উচিত নয়— ট্রাম্পের এমন যুক্তি স্পষ্টভাবে খারিজ করে দেন আদালত। আদালতের আদেশের সমালোচনা করে একে ‘জাতি–বিধ্বংসী’ বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন ডিসির তিন সার্কিট জজের প্যানেলের ৫৭ পৃষ্ঠার সর্বসম্মত অভিমতে বলা হয়েছে, একজন সাবেক প্রেসিডেন্টকে দায়িত্বে থাকাকালে তার নেওয়া পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি করার সুযোগ বিচারব্যবস্থায় রয়েছে।

অভিমতে বিচারকেরা আরও বলেন, “প্রেসিডেন্টের দফতর এর সাবেক দায়িত্ব পালনকারীকে পরবর্তী পুরোটা সময়ের জন্য আইনের ঊর্ধ্বে রাখবে, আমরা তা মেনে নিতে পারি না।
আদেশে আরও বলা হয়, “২০২০ সালের নির্বাচনে হেরে যাওয়ার পরও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতায় থাকার প্রচেষ্টা ছিল বলে অভিযোগ রয়েছে। যদি প্রমাণিত হয়, এটা আমাদের সরকারের কাঠামোর ওপর এক নজিরবিহীন আক্রমণ।

অভিযোগ রয়েছে, তিনি নিজেকে ইলেক্টোরাল কলেজের ভোট গণনা ও প্রত্যয়নের এমন একটি প্রক্রিয়ায় যুক্ত করেছিলেন, যেখানে প্রেসিডেন্টের কোনও ভূমিকা নেই। বিষয়টি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত পদ্ধতি এবং কংগ্রেসের ইচ্ছাকে ক্ষুণ্ন করে।

আদালতের এই আদেশকে চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। অবশ্য ট্রাম্পের প্রচার মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন।

সুপ্রিম কোর্টে আপিলের জন্য ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাবেন ট্রাম্প। এরপর এ আদেশের বিষয়ে হস্তক্ষেপ করবেন কি না, সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবেন। সূত্র: বিবিসি, সিএনএন

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102