রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য হাবিবুর রহমানের পিতার মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক

মোঃ আব্দুল হান্নান
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৮ এই পর্যন্ত দেখেছেন

চ্যানেল এস টিভির সাবেক সিনিয়র প্রযোজক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য হাবিবুর রহমানের পিতা মোহাম্মদ শাহিদুর রহমানের মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্যধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, মরহুম মোহাম্মদ শাহিদুর রহমান ৪ ফেব্রুয়ারী, (মঙ্গলবার) বাংলাদেশ সময় ভোর ৪টায় সিলেট আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনীর জটিল রোগে আক্রান্ত ছিলেন। মরহুমের গ্রামের বাড়ী মৌলভীবাজার সদর উপজেলার বারন্তী গ্রামে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও দুই কন্যা রেখে গিয়েছেন। মরহুমের নামাজে জানাযা মঙ্গলবার বাদ যোহর মৌলভীবাজার শাহ মোস্তফা দরগাহ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে শাহ মোস্তফা মাজার সংলগ্ন কবরস্থানে কবর দেয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102