শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

পপ তারকা রিয়ান্না এখন বিলিওনিয়ার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৪২৮ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র : ফোবর্সের মতে, রিয়ান্না এখন আনুষ্ঠানিকভাবে একজন বিলিওনিয়ার এবং বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী।

এই পপ তারকার বর্তমান সম্পদের মূল্য প্রায় ১.৭ বিলিয়ন ডলার। যার মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন ডলার তার ফেন্টি বিউটি কসমেটিকস কোম্পানি থেকে এসেছে।তার বাকি আয়ের বেশিরভাগ প্রায় ২৭০ মিলিয়ন স্যাভেজ এক্স ফেন্টি থেকে এবং সংগীত ও অভিনয় থেকে আসে।

বিনোদন জগতে বিশ্বের সবচেয়ে ধনী নারী হিসেবে তিনি অপরাহ উইনফ্রের পরে দ্বিতীয় স্থানে আছেন।

রিয়ান্নার আসল নাম রবিন ফেন্টি। তিনি ২০১৭ বিলাসবহুল পণ্য সংস্থা এলভিএমএইচ-এর সঙ্গে অংশীদারিত্বে ফেন্টি বিউটি চালু করেন। তখন তিনি বলেছিলেন, আমার লক্ষ্য ‘সব ধরনের নারীর’ কাছে পৌঁছানো এবং ৪০টি বিভিন্ন ফাউন্ডেশন শেড চালু করা। যেটি তখন মূলত অভূতপূর্ব ছিল।

এলভিএমএইচ জানিয়েছে, এই মাধ্যমে তারা প্রথম বছরে ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।তবে, রিয়ান্না সব ব্যবসায়িক উদ্যোগ অবশ্য ফলপ্রসূ হয়নি।২০১৬ সালের পর থেকে তিনি কোনো স্টুডিও অ্যালবাম প্রকাশ করেননি। তবে, সম্প্রতি তাকে তার বয়ফ্রেন্ড রকির সঙ্গে একটি মিউজিক ভিডিও শুটিং করতে দেখা গেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102