বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে

অবৈধভাবে চাল মজুদের দায়ে মিল মালিককে জরিমানা

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযোগে ঠাকুরগাঁওয়ের দুই মিল মালিককে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা খাদ্য বিভাগের উদ্যোগে ধান ও চালের দাম বৃদ্ধি রোধকল্পে বেশ কয়েকটি  আড়ৎ ও মিলে অবৈধ মজুত বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছানের উপস্থিতিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানী দেবসহ কর্মকর্তাগন সদর উপজেলার খোচাবাড়ি এলাকার দুইভাই অটো রাইস মিলে অভিযান চালায়।
এসময় মিলটির গুদামে অবৈধভাবে ধান মজুদ রাখায় মিলের মালিক মোতাহার হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার কাসেম হাস্কিং মিলে অভিযান চালিয়ে ১২০ মেট্রিকটন ধান বেশি পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে মজুতকৃত ধান আগামি ১৩ দিনের মধ্যে ন্যায্যমূল্যে নি:শ্বেষ করার নির্দেশনা  দেন প্রশাসন। এছাড়া ঠাকুরগাঁও সদরের লাইসেন্স বিহীন ধানের পাইকারি ব্যবসায়ী  জৈনক আনোয়ার হোসেনের গুদামে ৪০ মে.টন  ধানের অবৈধ মজুত পাওয়ায় তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাতিল করা হয় তাদের লাইসেন্স।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান জানান, বাজার নিয়ন্ত্রনে রাখতে জেলা প্রশাসন ও খাদ্য অধিদফতর যৌথভাবে কাজ করছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102