বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের হলপাড়ায় ইনডোর দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।

হলপাড়া টাঙ্গন সাহিত্য ও ক্রীড়া সংসদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র-২ কাউন্সিলর সুদাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্যানেল মেয়র মো: আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাসুদুর রহমান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার, প্রবীন সাংবাদিক আব্দুল লতিফ, ডা: শুকদেব,  ক্লাবের উপদেষ্টা তপন কুমার ঘোষ, সাধারন সম্পাদক আব্দুস শহীদ বাবু প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাবেক-বর্তমান খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা ও ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার সুজন খান। খেলা চলাকালীন প্রচুর দর্শক সমাগম হয়, বিশেষ করে নারী দর্শকেরা সকলের নজর কাড়ে।

উল্লেখ্য যে, টুর্নামেন্টে জেলা ও জেলার বাহিরের বিভিন্ন অঞ্চলের মোট ৪০ টি টিম অংশগ্রহন করছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন টিমকে ১ লাখ টাকা ও রানার্স আপ টিমকে ৩০ টাকা প্রাইজমানী প্রদান করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102