বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ইয়াবাসহ আটক ১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের কাতিহার বাজার থেকে সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আনিছুর রহমান (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই প্রদীপসহ সঙ্গীয় ফোর্স উপজেলার কাতিহার বাজারে রস্তমের পানের দোকানের সামনে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় চারদিক ঘিরে ফেলে আনিছুরকে আটক করে। মাদক কারবারী আনিছুর রহমান পীরগঞ্জ উপজেলার ভেবড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।

এসময় তার পরিহিত প্যান্টের ডান পকেটে সাদা পলিথিনে মোড়ানো ৩০০ (তিনশত) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকের ওজন ৩০  গ্রাম এবং যার মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা বলে জানা যায়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান , ৩০০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জেলা জেল হাজতে পাঠানো হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102