বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সুনামগঞ্জের দুই সংসদ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৬ এই পর্যন্ত দেখেছেন
রবিবার ( ৪ ফেব্রুয়ারী) জাতীয় সংসদ অধিবেশনে দ্বাদশ জাতীয় সংসদের বিভিন্ন স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে কার্য উপদেষ্টা কমিটি গঠনের তথ্য জানানো হয়।
রবিবার সংসদীয় ১১ টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এদিকে সুনামগঞ্জের দুই  সংসদ সদস্যকে দুটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। অপরদিকে সুনামগঞ্জ সদর- বিশ্বম্ব্রপুর আসনের সংসদ সদস্য  ড. মোহাম্মদ সাদিককে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102