বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মধ্যে

গ্রেটার সিলেট কমিউনিটির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

শেখ নুরুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন
মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মধ্যে গ্রেটার সিলেট কমিউনিটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে এ’বছর
সিলেট বিভাগের ৪ টি জেলায় ১ হাজার সুবিধাবঞ্চিত নিডি “শীতার্ত মানুষের মধ্যে শীত উপহার (কম্বল) বিতরণ করার উদ্দ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় রবিবার (৪ ফেব্রুয়ারি) মৌলভীবাজার ক্লাবে ২’শত শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো – কনভেনার বিশিষ্ট ব্যাবসায়ী মসুদ আহমদ এর সভাপতিত্বে এবং
বিআইএস মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান। বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।
শীতবস্ত্র বিতরণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ইউকের সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব, বাসস মৌলভীবাজার জেলা প্রতিনিধি ডা: ছাদিক আহমেদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার  ফাউন্ডেশনের  সভাপতি সৈয়দ নওশের আলী খোকন, মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার সেবা প্রাইভেট ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর জয়নাল খান, ওয়েলস ছাত্রলীগের সভাপতি বদরুল মনসুর, প্রবাসী আহমদ আলী জিবু, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর,  সাবেক ইউপি  মেম্বার লিপন  মিয়া, কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্টের অন্যতম ট্রাষ্টি মোহাম্মদ কামাল মনসুর, মৌলভীবাজার আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা আব্দুস সালাম ও  যুবসংগঠক আমিনুল ইসলাম  সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের এই ধরনের মানবিক উদ্দোগের ভূয়শী প্রশংসা করে বলেন,  এই সংগঠনের আগামী দিনের পথচলায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে বলেন, গ্রেটার সিলেট ইউকের সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব শুধু এই প্রজেক্ট নয় আগামীতে আমাদের সংগঠন এর পক্ষ থেকে আরও  মানবিক প্রজেক্ট আমরা নিয়ে আসবো এজন্য সবার সহযোগিতা কামনা করছি।
বৃটেন থেকে টেলিকনফারেন্সে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর বলেন,  প্রবাসীদের দাবি দাওয়া বাস্তবায়নে সরকারের সাথে লবিং করা এবং গ্রেটার সিলেট তথা বাংলাদেশে মানবতার কল্যাণে ও বৃটেনের কমিউনিটির উন্নয়নে ঐক্যের বন্ধনে কাজ করার দীপ্ত শপথে গঠিত গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে সিলেট বিভাগের ৪ টি জেলায় ১ হাজার “শীতার্ত মানুষের মধ্যে শীত উপহার (কম্বল) বিতরণ করার উদ্দ্যোগ নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় আজ মৌলভীবাজারে ২ শত শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। পযার্য়ক্রমে অন্যান্য জেলায় ও বিতরন করা হবে এতে সবার সহযোগিতা কামনা করেছি।
অনুষ্ঠানের সভাপতি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো – কনভেনার বিশিষ্ট ব্যাবসায়ী মসুদ আহমদ শীতবস্ত্র বিতরণে আগত সম্মানিত অতিথিবৃ্ন্দ ও  বাংলাদেশ টিম সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102